ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কবুতরের দাম ২০ লাখ ডলার

দুই বছর বয়সী এক কবুতরকে বিক্রির জন্য নিলামে তুলেছিলেন এর মালিক বেলজিয়ান পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় ২০ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। এই বিপুল পরিমাণ অর্থে নিউ কিম নামের কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত ওই বেলজিয়ান পরিবার।


নিউ কিম কোনও সাধারণ কবুতর নয়, একটি বিশেষ প্রজাতির। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।


সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মেলে তার মালিকের। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।


নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।


নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page